নাজির আহমেদ আল-আমিন
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে (২৬ নভেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলম, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বোদন তৈয়বা, সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা প্রমূখ।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগগুলোর অগ্রগতি তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি বলেন,উন্নত জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার সহজলভ্যতা এ তিনটির সমন্বয়েই প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
এ প্রদর্শনীতে অংশ নেয় স্থানীয় খামারিরা, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, পশু চিকিৎসা সেবা প্রদানকারী সংস্থা এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনকারী বিভিন্ন প্রতিষ্ঠান। খামারিদের তৈরি উন্নত গরু, ছাগল, মুরগি, দুগ্ধজাত খাদ্য ও প্রক্রিয়াজাত পণ্য প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।






