নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে লেগুনা গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
(২৫ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটক নারী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চানপুর শুভপুর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে জাহানারা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে ভৈরবমুখী একটি লেগুনায় তল্লাশি চালানোর সময় সন্দেহজনক আচরণ করায় এক নারীকে দেহতল্লাশি করা হয়। এসময় তার গায়ের কাপড়ের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট। পরে তাকে আটক করা হয়।
ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে লেগুনা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক নারীকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।






