ভৈরবে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে পাচঁ প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য মান নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে পাচঁটি প্রতিষ্ঠানে মোট ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
অভিযানে দেখা যায়, ভৈরব বাজারের লবন পট্রি এলাকায় মা কমলা ভান্ডারে মথ ডাউলে কৃত্রিম রং মিশিয়ে তা মুগ ডাল নামে বিক্রি করছিলেন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ প্রতারণার দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বটতলা সড়কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং কৃত্রিম রং ব্যবহার করায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা এবং জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও জানা যায়, কালিকা প্রসাদ এলাকায় বিসিক শিল্প নগরীতে মেসার্স জিলানী ফ্লাওয়ার মিল এ উৎপাদন কার্যক্রমের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন ও মেয়াদের কোন সিল না থাকাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে মিলটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জান্নাত রেস্তোরেন্ট এন্ড রিসোর্টেরে কতৃপক্ষকে ১ লক্ষ দশ হাজার জরিমানা করা হয়।
অভিযান শেষে এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. আরিফুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইনে পাচঁ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাস্ত করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আইন অনুযায়ী আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনসাধারণকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ভবিষ্যতেও আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র্যাব,পুলিশ ও কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।










Leave a Reply