ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে নাশকতার চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে কবির নামে এক যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত কবির মিরারচর এলাকার হাল্লার বাড়ির মন্নাফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিরারচর এলাকায় ভৈরব -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে একপর্যায়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো নাশকতার চেষ্টা করছিল। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










Leave a Reply