ভৈরবে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভৈরবে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফারজানা আহমেদ বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি আমার স্বামীকে দিয়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ‘স্বপ্ন’ নামের একটি শো-রুম পরিচালনা করতাম। নিলুফা জাহান লিপি আমার পরিচিত ছিলেন। আলোচনা করে তাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে ৩০ শতাংশ অংশীদার করার শর্তে তিনি আমাকে ৩০ লাখ টাকা দেন। এ চুক্তি স্ট্যাম্পের মাধ্যমে সম্পাদিত হয়। পরে তিনি নিয়মিতভাবে দোকানের মুনাফা গ্রহণ করতেন।”

তিনি আরও অভিযোগ করেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে নিলুফা জাহান লিপি স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোকজন নিয়ে তার বাসায় হামলা চালান এবং জোরপূর্বক তার ব্যাংক হিসাবের একটি খালি চেক নিয়ে যান। এরপর ওই চেকে ৭০ লাখ টাকার অঙ্ক বসিয়ে আদালতে মামলা করেন।

ফারজানা আহমেদ আরও বলেন,“চেকের লেখাগুলো আমার নয়। আমি আদালতকে বিষয়টি জানিয়েছি। তিনি আদৌ আমার কাছে ৭০ লাখ টাকা পাবেন না—এটি আদালতে প্রমাণিত হবে। নিলুফা জাহান লিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি দাবি করেন, নিলুফা জাহান লিপি সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার মানসম্মান ক্ষুণ্ণ করেছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষিকা ফারজানার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ভৈরবে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
    • April 5, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news