মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর,) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, রামদী ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়) শিউলি আক্তার, উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত) মোঃ হামিদুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার সেলপ্ জাকিয়া সুলতানা ও সিও সেলপ্ চৈতী রাণী দাস, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। কন্যা শিশুর প্রতি বৈষম্য, সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ কন্যা শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিজ্ঞার মাধ্যমে দিবসটি সফলভাবে সমাপ্ত হয়।













Leave a Reply