ভৈরবে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত  ​

আফসার হোসেন তূর্জা
​কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. মিরাজ (৪১) নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টার দিকে  ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

​নিহত চালক মো. মিরাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোরে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২৩-১২০১) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৭৬৬১) মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

​ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৃশ্যপট নিউজ/ NA

  • Related Posts

    ভৈরবে অপহরণ করতে গিয়ে ‘ভুয়া সাংবাদিক’ জসিমসহ দুইজন আটক
    • March 28, 2026

    ভৈরব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে মাদ্রাসাগামী ছাত্রী মরিয়মক (১৬)কে অপহরণের চেষ্টার অভিযোগে নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী জসিমসহ দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে ছাত্রী ও তার বাবা মোঃ হারুনুর রশীদ (৪৮) কে

    ভৈরবে মাজারের মেলায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
    • March 25, 2026

    নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৪ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news