কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১

ভৈরব প্রতিনিধি

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন-  উপজেলার ছয়সূতী ইউনিয়নের দরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮ ) ও একই ইউনিয়নের দরিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)। 

​এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জাবির, বিজয় ও তাদের এক বন্ধু মোটরসাইকেলে করে ছয়সূতী থেকে কুলিয়ারচরের দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয়ের মৃত্যু হয়।

​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ। 

ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঘাতক পিকআপটি আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    কুলিয়ারচরে রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২
    • March 5, 2026

    কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।(৪ মার্চ) বৃহস্পতিবার রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news