কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেপ্টেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন,

ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা কাজল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

তারা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, যানবাহন চলাচল শৃঙ্খলা, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন।

সভায় নবাগত ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার বলেন, উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সহযোগিতায় কুলিয়ারচর উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত প্রশাসনিক মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • Related Posts

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১
    • March 22, 2026

    ​ ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news