জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো এক সময় একই ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫) একটি মোবাইল নম্বর থেকে কল করে মহসিন রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি কুলিয়ারচর উপজেলাকে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। এরপর থেকেই মহসিন রানা স্থানীয়ভাবে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তার এ কার্যক্রমে এলাকায় ইতিবাচক সাড়া পড়লেও অপরাধীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ভুক্তভোগী মহসিন রানা জানান,মাদক ও জুয়া এখন সামাজিক মহামারিতে পরিণত হয়েছে। এসব বন্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। এরই জেরে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহসিন রানার ছেলে ইমন হাসান নিরবসহ একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এলাকার সচেতন মহল বলছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একজন রাজনৈতিক নেতাকে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং মহসিন রানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো হুমকি দেননি। তবে তিনি জুয়া খেলার বোর্ড পরিচালনার বিষয়টি স্বীকার করে বলেন, আমি তাকে বলেছি, জুয়া অবৈধ জানি। পুলিশ নিয়ে এসে আমার বোর্ড বন্ধ করেছেন, ঠিক আছে। কিন্তু অন্যদেরটাও বন্ধ করতে হবে।

এ বিষয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তোফা কামাল কাজল জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী মহসিন রানা ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১
    • March 22, 2026

    ​ ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news