কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের ভেসে উঠলো মরদেহ 

ছবিতে নিহত যুবক ওয়াসিম।

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৬) নামে  নিখোঁজ হওয়া যুবকের ভেসে উঠা মরদেহ পাওয়া গেছে । 

বৃহস্পতিবার (২ অক্টোবর ) বিকেল ৫ টায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া স্থানের কিছু অদুরে পূর্ব দিকে ভেসে উঠা মরদেহটি পাওয়া যায়। নিহত ওয়াসিম, সালুয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আর এ ঘটনায় আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তাঁরা সকলেই নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা সকলেই স্কুল ও কলেজের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে কয়েকজন যুবক একসাথে নদীতে মাছ ধরতে নামেন। পরে এপাড় থেকে ওপাড়ে সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর আর সাঁতার কাঁটাতে পারছিলো না তারা। এসময় হঠাৎ করে নদীর স্রোতে তারা তলিয়ে যেতে থাকেন। উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে আহত অবস্থায় পাশ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। তবে ওয়াসিম নামে একজনকে খুঁজে পাওয়া যায়নি । পরে খবর পেয়ে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঐদিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করেও কোনো সন্ধান মেলেনি। পরদিনও ডুবুরিদের উদ্ধার কার্যক্রম চলমান অবস্থায় বিকেলে নিখোঁজ হওয়া স্থানের অদূরে পূর্ব দিকে ভেসে উঠা মরদেহ পাওয়া গেছে। 

এ বিষয়ে ভৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার তোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে ডুবুরি টিম ১ম দিন দুপুর ২ টা হতে সন্ধ্যা পর্যন্ত ও পরদিন সকাল থেকে বিকেলে মরদেহ পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিলো। 

এ ঘটনায় কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইলিয়াস ভূইয়া সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন এবং মিডিয়াকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। 

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন ঘটনাটির সার্বিক তদারকি করেছেন ।

এবিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম ব্রহ্মপুত্র নদে ভেসে উঠা মরদেহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১
    • March 22, 2026

    ​ ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news