কুলিয়ারচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

মোঃ নাঈমুজ্জামান নাঈম

‎কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের মাসকান্দি মহল্লায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী মাইশা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ‎নিহত মাইশার বাবা মোঃ জামাল মিয়া সৌদি আরব প্রবাসী এবং মা ইয়াছমিন। হঠাৎ এ ঘটনায় পরিবারটি শোকে ভেঙে পড়েছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, খেলার ছলে  বাড়ির সামনে পুকুরে পড়ে যায় মাইশা। কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎খবর পেয়ে নিহত শিশুর বাড়িতে ছুটে যান কুলিয়ারচরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। সেইসাথে শিশুটির জানাজা নামাজেও অংশগ্রহণ করেন তিনি। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। তিনি বলেন একটি নিষ্পাপ প্রাণ এভাবে হারিয়ে যাওয়া অত্যান্ত বেদনাদায়ক। 

‎এ বিষয়ে স্থানীয়রা জানান, যেসকল বাড়ির আশপাশে পুকুর রয়েছে সেসকল বাড়ির ছোট শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তারা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

‎কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবার এখন শোকাহত, প্রশাসন তাদের পাশে আছে।

  • Related Posts

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১
    • March 22, 2026

    ​ ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news