কুলিয়ারচরে ৫ম শ্রেণীর  ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার 

‎মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ জাবের সাইফ (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক মোঃ জাবের সাইফ, কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ী গ্রামের মোঃ আলাল মিয়ার ছেলে। 

‎‎অভিযোকারী বলেন, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ধর্ষক জাবের সাইফ আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার বাড়িতে বিশ্বকর্ম পূজায় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ এবং  নাচ,গান করতে থাকি।  একপর্যায়ে আমার মেয়ে কিছু খাওয়ার জন্য রান্না ঘরে ঢুকার পূর্বেই পেছন থেকে ঝাপটাইয়া ধরে মুখে চাপ দিয়ে বাড়ির দক্ষিণ পাশে ধৈঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে জাবের সাইফ। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক রাত ১টার দিকে বাড়ির দক্ষিণ পাশে সুবল বিশ্বাসের ধৈঞ্চা ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় মোঃ জাবের সাইফের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

‎এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, গতরাতের ঘটনায় কুলিয়ারচর থানায় ধর্ষণের অভিযোগ করেন শিশুর বাবা। যাহার মামলা নং-১৬, তারিখ :১৮ সেপ্টেম্বর ২০২৫। মামলার প্রেক্ষিতে ধর্ষক মোঃ জাবের ওরফে সাইফকে গ্রেফতার করা হয়েছে।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news