​ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ভৈরব প্রতিনিধি

​কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ২টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ১৫ লিটার অকটেন জব্দ করেছে পুলিশ।

​​আটককৃত ব্যক্তিরা হলেন- ​ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার সাদেক মিয়ার ছেলে সারোয়ার হোসেন রানা (৩৮) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে খালেক (৩০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২২ মার্চ)  রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার একটি চৌকস দল পৌর শহরের পলাশের মোড় সংলগ্ন মুন আইডিয়াল স্কুলের বিপরীত পাশে ‘খালেক স্টোরে’ অভিযান চালায়। তল্লাশিকালে ওই দোকান থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচা ও পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে রানা ও খালেককে হাতেনাতে আটক করে পুলিশ।

​এ বিষয়ে ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত চলমান থাকবে। ​আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে মাদক সেবন নিয়ে একই বংশের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
    • March 22, 2026

    ভৈরব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে মাদক সেবনকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার শ্রীনগর গ্রামে

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news