ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরসহ নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও স্মরণসভা
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম হাজী মো: তাজুল ইসলাম (আবু তাহের)সহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফ।
স্মরণসভায় আরও যাদের স্মরণ করা হয় তারা হলেন,মরহুম হাজী আ: মোতালিব, মো: জিন্নত আলী, মরহুম মো: হানিফ মিয়া, মরহুম মো: মঈন উদ্দিন, মরহুম মো: গোলাম আলী, মরহুম মো: রতন মিয়া, মরহুম মো: আ: আলী, মরহুম মো: জাহের মিয়া ও মরহুম মো: নূর আলী।
আগানগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: করিম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আবুল বাশার (সিনিয়র সহ-সভাপতি, ভৈরব উপজেলা বিএনপি ও সভাপতি, আগানগর ইউনিয়ন বিএনপি), মুসলিম চেয়ারম্যান (সহ-সভাপতি, ভৈরব উপজেলা বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, আগানগর ইউনিয়ন বিএনপি), দেলোয়ার হোসেন সুজন (আহ্বায়ক, ভৈরব উপজেলা যুবদল), আলহাজ্ব আল মামুন (সদস্য সচিব, ভৈরব উপজেলা যুবদল), নিয়াজ মোর্শেদ আঙ্গুর (আহ্বায়ক, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দল) ও আরিফুল হক সুজন (সদস্য সচিব, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দল) ও জুবায়ের আলম জনি,সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,মতিউর রহমান (দপ্তর সম্পাদক, ভৈরব উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, আগানগর ইউনিয়ন বিএনপি)। এছাড়াও উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রয়াত নেতৃবৃন্দের রাজনৈতিক ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
স্মরণসভাটি আয়োজন করে আগানগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনগণ।






