আফসার হোসেন তূর্জা
এই দেশের মানুষ অনেকটা ভুলে গেছে কিভাবে ভোট দিতে হবে। তরুন প্রজন্মরা ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই এমন মন্তব্য করেছেন – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলম ।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোড ম্যাপ দিয়েছে এবং নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। আমরা অধিক আগ্রহে অপেক্ষায় আছি আগামী ১২ ফেব্রুয়ারি তে ঈদের আমেজের মাধ্যমে আমরা আমাদের সে ভোটের অধিকার প্রয়োগ করবো।
মঙ্গলবার সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভৈরব বিএনপির আয়োজনে একটি বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে গোধুলী সিটির সামনে থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্জয় মোড় হয়ে আইস কোম্পানির মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এছাড়া শরিফুল আলম আরো বলেন, ৫ আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট বিদায় হলেও তাদের পেত্বাততারা এখনো রয়ে গেছে। এখনো ষড়যন্ত্র হচ্ছে ।
তাদের দাঁতভাঙা জাবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেন তিনি।
তাছাড়া তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরবেন। তাই তাকে বরণ করতে সকল নেতা- কর্মীকে ঢাকায় বিমান বন্দরে যাওয়ার আহবান জানান। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমূখ।
dp-news/ nazir






