ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন

নিজস্ব প্রতিবেদক

দুপুর বারোটায় রাজধানী থেকে ভৈরবের নিসচা কার্যালয়ে কন্ঠশিল্পীর আগমনের পর সড়কযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

দুপুর ৩টায় তিনি ভৈরব এমবিশন পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং কাটবাদাম ও জলপাই গাছের চারা রোপণ করেন। এর পূর্বে তিনি নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নিসচার ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, সাংবাদিক মোঃ আলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোঃ নজরুল ইসলাম, জাকির হোসেন বিএসসি, ফরহাদ আহমেদ, ফারজানা রহমান সুধা, মহুয়া আক্তার, সফিকুল ইসলাম, লোকমান আহমেদ  ও তাসলিমা খাতুন প্রমুখ।

  • Related Posts

    ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • March 19, 2026

    মো: মিজানুর রহমান পাটোয়ারীকিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এ আয়োজন করা

    ভৈরবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ
    • March 19, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ফলের আড়ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এনসিপি পার্টি অফিসে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news