নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় র্যালিটি ভৈরবের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে যাত্রা শুরু করে। পরে নিসচা কার্যালয়ে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, শ্রেষ্ঠ সড়কযোদ্ধা মোঃ আলাল উদ্দিন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিসচার উপদেষ্টা কে.এম. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম.আজিমুল হক, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান,
ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, নিসচার সহসভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসেন,দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন,জাকির হোসেন বিএসসি, সদস্য জেসমিন আক্তার, হাজী জামান, ফারজানা রহমান সুধা, রঞ্জিতা বেগম, ফারজানা সাদেহা,মহুয়া আক্তার, আকলিমা বেগম, তোফাজ্জল হোসেন, ইমরান নেওয়াজ,আবেদ হোসেন পলাশ, মোঃ কাজল মিয়া, হাজী কুদ্দুস,মোঃ রুবেল,মোঃ জামাল মিয়া,শফিকুল ইসলাম প্রমুখ।
র্যালী শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বক্তারা বলেন, ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তারা নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভৈরব শাখার অব্যাহত সড়ক নিরাপত্তা আন্দোলন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য সকল সড়কযোদ্ধাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা গত ২৫ বছর ধরে সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি জাতীয় পর্যায়ে চারবার শ্রেষ্ঠ সংগঠনের সম্মান অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন এ বছর দেশসেরা রোড ফাইটার উপাধিতে ভূষিত হয়েছেন।






