কুলিয়ারচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুল করীম, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক রফিকুল বাহার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুল হক, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাসেম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাংগঠনিক  সম্পাদক আবু সাদেক, নয়াগাঁও মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার খাতুন, লক্ষীপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া ও কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ। 

এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে একটি সুশিক্ষিত ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব। তারা শিক্ষার মান উন্নয়ন ও নৈতিকতার চর্চা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষক সমাজের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতামত তুলে ধরেন এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন-শিক্ষায় মানবতা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

  • Related Posts

    কুলিয়ারচরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ,আহত ১
    • March 22, 2026

    ​ ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের

    কুলিয়ারচরে রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়
    • March 5, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈম“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ) বিকেল ৩টায় প্রাণিসম্পদ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news