ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১  

আফসার হোসেন তূর্জা

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আনন্দ (১৫) নামে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এছাড়া সংঘর্ষে আরো ১০ জন আহত হয়েছে।

নিহত কিশোর উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। তারা পৌর শহরের গাছতলা ঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত কিশোরের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় এক জন নিহত হয়েছে বলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করেন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার অনুসারীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আনন্দ রিক্সাযোগে ভৈরব বাজার থেকে বাসায় দিকে যাচ্ছিল। এই সময় সে বাসস্ট্যান্ডে আসলে দু’পক্ষের সংষর্ষে ছোঁড়া ইট তার মাথায় আঘাত লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা গুরুত্বর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news