কুলিয়ারচরে গ্রাম আদালত নিয়ে ভিডিও শো, কুইজ ও পুরস্কার বিতরণ

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

”অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও শো প্রদর্শন,কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলার সালুয়া ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ( ইপসা) কর্তৃক বাস্তবায়নে এ সচেতনতামূরক ভিডিও শো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। 

এসময় বিভিন্ন  শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় ১০ জন কুইজ বিজয়ীকে উপস্থিত অতিথি কর্তৃক পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, গ্রাম আদালতে ৩,০০,০০০/ টাকা মূল্যমানের এখতিয়ার সম্পন্ন দেওয়ানী ও ফৌজদারী উভয় ধরণের মামলা নিষ্পত্তি করা যায়। এতে করে গ্রামের সুবিধা বঞ্চিত, নারী ও দরিদ্র জনগোষ্টী সহজে ও কম খরচে ন্যায় বিচার পাবে। একদিকে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের আদালতের উপর মামলার চাপ হ্রাস পাবে।

এর আগের দিন উপজেলার ছয়সূতী ইউনিয়নের হলরুমেও ইপসা কর্তৃক বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ প্যানেল  চেয়ারম্যান মোঃ আলম খা এর সভাপতিত্বে এ সচেতনতামূরক ভিডিও শো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমন্বয়কারী মোঃ হামিদুল ইসলাম।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news