নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার শাহিনের ব্যবহৃত একটি Samsung Galaxy Ultra smartphone হঠাৎ করে ছিনতাইকারী তাঁর হাত থেকে ছোঁ মেরে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি আকস্মিক হওয়ায় তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি। পরে আশপাশে খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
দাবি এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করে। স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের জানিয়েছেন যাত্রীরা।
এ বিষয়ে ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা
দৃশ্যপট নিউজ / NA





