কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম। 

বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মোঃ  শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাস প্রমূখ।  এ সময় বক্তারা বিভিন্ন পূজামণ্ডপের সুবিধা অসুবিধা কথা তুলে ধরেছেন। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার। এসময় উপজেলার সকল পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, এ বছর উপজেলার ৬ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  যা গত বছরের তুলনায় দুইটি মন্ডপ বেশি। আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। 

সভায় সভাপতির বক্তব্যে কুলিয়ারচর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন পিপিএম পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news