মোটরসাইকেল কেনার টাকা দিতে বিলম্ব হওয়ার যুবকের আত্মহত্যা

‎মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর

‎কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মোটরসাইকেল কেনার টাকার বায়না ধরে না পেয়ে মোঃ আমিনুল ইসলাম জয় (২৪) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।  শনিবার (১৩ সেপ্টেম্বর)  দুপুর আনুমানিক দুইটার দিকে পৌরশহরের আলী আকবরী মহল্লার দুবাই প্রবাসী মাসুদ মিয়ার বাড়ির নিজ ঘরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক মোঃ আমিনুল ইসলাম জয় (২৪), কুলিয়ারচর পৌরশহরের আলী আকবরী মহল্লার দুবাই প্রবাসী মোঃ মাসুদ মিয়ার একমাত্র ছেলে।  নিহত যুবক বিবাহিত। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। 

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক প্রায়ই মোটরসাইকেল পরিবর্তন করে বিভিন্ন ধরনের নতুন নতুন মোটরসাইকেল ব্যবহার করতেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন ওই যুবক। তবে পরিবার তাকে পুরো টাকা দিতে বিলম্ব হওয়ার কারণে অভিমান করেন। পরে  দুপুরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভেঙে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়  মরদেহ দেখতে পান। ‎খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

‎এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা যুবকের একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।  মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি । 

‎হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, অল্প বয়সে এমনভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news