কুলিয়ারচরে জামায়াতের প্রার্থী মাওলানা মহসিনের নেতৃত্বে গণসংযোগ

কুলিয়ারচর সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের এমপি প্রার্থী ও কুলিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামি’র সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিন শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ডুমরাকান্দা বাজারে গণসংযোগ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুলিয়ারচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম, সালুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক মোঃ মাহফুজ, সেক্রেটারি আমান উল্লাহ মিয়া এবং প্রায় অর্ধশত নেতাকর্মী।

গণসংযোগকালে তাঁরা বাজার প্রদক্ষিণ করে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news