কুলিয়ারচরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো:নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেল লাইনের পাশে গাছের সাথে দুই পা আটকে থাকা অবস্থায় আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকায় (ভৈরব-কিশোরগঞ্জ রেললাইন) স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে- মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো এক সময় ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুই পা আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করি। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-২৯, তারিখ :১০/০৯/২৫) রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news