অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে টানা দ্বিতীয় বার জেলার ‘শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওসি) নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। শনিবার (২২নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসির হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
কিশোরঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা স্মারকসহ পুরস্কার প্রদান করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল অফিসার, জেলার ১৩টি থানার ওসিসহ সংশ্লিষ্টরা। এছাড়াও, বিভিন্ন বিভাগে একাধিক পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
সূত্র জানায়, গত অক্টোবর মাসে অষ্টগ্রাম থানা এলাকায় রুটিন কার্যক্রমের দৃশ্যমান উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত ও চোরাই মালামাল উদ্ধারসহ নানামুখী সফলতা অর্জন হয়েছে।
এছাড়া, সামাজিক শান্তি শৃঙ্খলায় রাখার অষ্টগ্রাম থানার থানা ওসিকে ‘অক্টোবর মাসের শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে নির্বাচিত করা হয়।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সর্বোপরি অষ্টগ্রাম থানার সম্মানিত নাগরিকবৃন্দের সচেতনতা, আইন মানার প্রবণতা ও আইন প্রয়োগে সহযোগিতার ফলে এই সাফলতা অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে এমনই সহযোগিতার মাধ্যমে শান্তি শৃঙ্খলা বঝিয়ে এগিয়ে যাব।







