ভৈরবে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন, স্বামী র‍্যাবের হাতে গ্রেফতার

ভৈরবে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন, স্বামী র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

অভিযোগ সূত্রে জানা যায়, ছাবরিনা বেগম রুমকির বিয়ে হয় ২০২৪ সালের ১১ অক্টোবর একই উপজেলার টুকচানপুর গ্রামের মো. রহিম মিয়ার সঙ্গে। বিয়ের সময় রুমকির পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে নগদ ২ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৫ লাখ টাকা) ও দেড় লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়।

বিয়ের পর থেকে স্বামী রহিম মিয়া, তার বাবা মোস্তফা মিয়া, মা মনোয়ারা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে রুমকির ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

অভিযোগে রুমকি উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্বামী রহিম মিয়া ও পরিবারের সদস্যরা তাকে বাবার বাড়ি থেকে আরও ৫ লাখ টাকা আনতে চাপ দেয়। তিনি অস্বীকার করলে রহিম মিয়া ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। এরপর লাঠি, রড ও ঘুষি-লাথি মেরে তাকে গুরুতর আহত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং তলপেটে আঘাত পেয়ে মারাত্মক রক্তপাত হয়।

ঘটনায় রহিম মিয়ার বাবা মোস্তফা মিয়া (৫৯), মা মনোয়ারা বেগম (৫১), আত্মীয় আফরোজা বেগম (৫০), সরমিন মিয়া (২৫) ও আসিফ মিয়া (২১) অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ আছে। তারা সবাই মিলে রুমকিকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তার স্বর্ণালংকার রেখে দেয়। 

পরে র‍্যাব-১৪ (সিপিসি-৩) ভৈরব ক্যাম্পের একটি বিশেষ দল অভিযোগের পর অভিযান চালিয়ে প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেফতার করেছে।

এ ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় মিজানুর রহমান পাটোয়ারী, রুবেল মিয়া ও শাহানা বেগমসহ প্রতিবেশীরা অবগত আছেন।

ভুক্তভোগী রুমকি বলেন, বিয়ের পর থেকেই নানা অজুহাতে আমাকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্য তারা আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে। অবশেষে আমি আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে র‍্যাবের কোম্পানি কমান্ডার জানায়, মামলার ভিত্তিতে আসামিকে আটক করে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) জানান, “অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

  • Related Posts

    ভৈরবে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
    • April 5, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news