ভৈরবে ট্রাকের চাপায় প্রাণ গেলে মোটরসাইকেল আরোহীর
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় প্রাণ গেলো জিসান মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী। বুধবার (২২অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের বাসস্ট্যান্ডের মধুমতি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিসান মিয়া পৌর শহরের তাতারকান্দি এলাকার কাইতার বাড়ির মৃত রোকন মিয়া ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত বুধবার সকালে প্রাইভেটকারে ভাড়া যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যায় জিসান। পরে সেখান থেকে ভৈরবে ফেরার পর গাড়ির মালিকের কাছে প্রাইভেটকার ও ভাড়ার টাকা বুঝিয়ে দেন। এসময় গাড়ির মালিকের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। পথের মধ্যে ভৈরব বাসস্ট্যান্ড মধুমতি সিনেমা হল সংলগ্ন এলাকায় রড বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামিম আল মামুন, বিকালে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকার ধাক্কায় জিসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আমরা মরদেহের সুরতহাল করেছি। ট্রাক চালক পলাতক রয়েছে কিন্তু ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










Leave a Reply