সৌদি পাঠানোর নামে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক ছাইকুল চক্র

সৌদি পাঠানোর নামে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক ছাইকুল চক্র

জামাল আহমেদ

কিশোরগঞ্জের সুলতানপুর বাকলারচর গ্রামের ছাইকুল ইসলাম নামের এক দালালের বিরুদ্ধে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লাখ ৯৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসেন জানান, তাঁর ছেলে রাফিউল হোসেনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে ছাইকুল ইসলাম বিকাশ, নগদ এবং হাতে নগদ অর্থের মাধ্যমে বিভিন্ন ধাপে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা গ্রহণ করেন।

মকবুল হোসেন অভিযোগ করে বলেন, ছাইকুল ইসলাম কয়েক দফা ফ্লাইটের তারিখ দিলেও শেষ পর্যন্ত আমার ছেলেকে পাঠাননি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন।

তিনি আরও জানান, ছাইকুল ইসলামের সঙ্গে এই প্রতারণা চক্রে তার স্ত্রী, ছেলে সৌদি প্রবাসী আজহারুল ইসলাম, নরসিংদীর মোস্তফা মিয়া এবং কিশোরগঞ্জের গোলাপ মিয়া ও জড়িত রয়েছেন।

ভুক্তভোগীর ভাষায়,ছেলেকে বিদেশ পাঠানোর আশায় টাকাটা দিয়েছিলাম। এখন টাকাও গেল, ছেলেও যেতে পারছে না। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেব।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

অন্যদিকে, অভিযুক্ত ছাইকুল ইসলাম প্রতিবেদকের কাছে ফোনে স্বীকার করেছেন যে তিনি বিদেশে লোক পাঠানোর কাজে যুক্ত আছেন। তিনি বলেন, আমার ছেলে আজহারুল ইসলাম সৌদি আরবে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। তার মাধ্যমেই লোক পাঠানো হয়। রাফিউলের ভিসার মেয়াদ না থাকায় তাকে পাঠানো সম্ভব হয়নি। তবে কয়েক ধাপে কিছু টাকা ফেরত দিয়েছি।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • Related Posts

    ভৈরবে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
    • April 5, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news