ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো পুলিশ কনস্টেবল নাজমুল 

নাজমুল হক টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রীকালীন জরুরী ডিউটি চলাকালীন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরব-ময়মংসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব গামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাকের চালকের সাথে কথা বলার সময় ভৈরবগামী দ্রুত বেপরোয়া গতিতে অজ্ঞাতনামা আরেকটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি বাম পাশে নিচে পড়ে যায়। এসময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ধরতে পারেনি।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, রাতে ভৈরব-ময়মংসিংহ আঞ্চলিক মহাসড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    ভৈরবে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
    • April 5, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news