আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই একটি পিকআপ ভ্যানের পেছনে দ্রুতগামী আরেকটি খালি পিকাআপ ভ্যানের ধাক্কায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক, চালকের ছেলে ও একজন গাড়ি মেকানিক আহত হয়েছেন।
আহতরা হলেন, বরিশাল জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তেহারি গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে
পিকআপ ভ্যান চালক মন্টু শিকদার (৪৮) এবং তার ছেলে নাঈম শিকদার (১৮) ও ব্রাহ্মণ্যবাড়িয়া জেলার নাছিরগনর উপজেলার ধরমন্ডল গ্রামের আলী আকবর ছেলে গাড়ি মেকানিক শামসুল হক (৩৮)।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে ৩ জনকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ( ৬ অক্টোবর) রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে ঢাকামুখী ফলবোঝাই একটি পিকআপ ভ্যান নষ্ট হয়ে যায়। তখন পিকআপ ভ্যানটির চালক একজন মেকানিক এনে সেতুর মাঝখানেই গাড়িটি দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এসময় ব্রাহ্মণ্যবাড়িয়া থেকে ছেড়ে আসা খালি আরেকটি দ্রুতগতির পিকআপ ভ্যান দাড়িয়ে থাকা নষ্ট ঐ পিকআপ ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মেকানিক শামসুল হক গুরুতর আহত হয়। এসময় চলতি পিকআপটির চালক ও তার ছেলেও গুরুতর আহত হয়।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জন্য সেতুতে দীর্ঘ যানযটের সৃষ্টি হলে পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।










Leave a Reply