বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভৈরবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। (৫ অক্টোবর) রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম এ মোহিত, শম্ভুপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাসউদ আলম, রফিকুল ইসলাম মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, ডা:মমতাজ বেগম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড,এ এফ এম নাজমুস সাদাত। 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম । সঞ্চালনা করেন মোক্তার হোসেন, প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়।

বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। তাঁদের হাতে গড়ে ওঠে আগামী দিনের আলোকিত প্রজন্ম। তাই শিক্ষকদের মর্যাদা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।

অনুষ্ঠানে শিক্ষক সমাজের প্রতিনিধিরাও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির দাবি জানান।

দিনটি উপলক্ষে শিক্ষকরা নানাবিধ স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে “শিক্ষার আলো ছড়িয়ে দাও, উন্নত সমাজ গড়ো” শিরোনামে দিবসটি উদযাপন করেন।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news