ভৈরবে সম্পত্তি নিয়ে সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জন আহত, থানায় মামলা ও পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কামাল মিয়া (৫৫) ও তাঁর ছেলে তোফাজ্জল হক (৩০) গুরুতর আহত হন। তোফাজ্জল হককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গত রোববার কামাল মিয়া ভৈরব থানায় ফারুক মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৮) দায়ের করেন। তবে মামলার তিনদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল মিয়া বলেন, আমার প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার ছেলে তোফাজ্জলকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও বেধড়ক মারধর করা হয়। এতে আমার আরও কয়েকজন লোক আহত হয়।

তিনি আরও অভিযোগ করেন, আমি থানায় মামলা করার পরও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। বরং প্রতিপক্ষরা পাল্টা মামলা দিয়ে আমার দুই ভাইকে আসামি করেছে, অথচ তারা সৌদি আরবে প্রবাসী এবং ঘটনার সময় দেশে ছিলেন না। আমি পুলিশকে অনুরোধ করেছি যেন প্রবাসীদের মিথ্যা আসামি না করা হয়।

সংবাদ সম্মেলনে আহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, কামাল মিয়ার মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রতিপক্ষের অভিযোগ এখনো এফআইআর করা হয়নি, তদন্ত চলছে। যদি প্রবাসীদের নাম মিথ্যা দিয়ে থাকে, তাদের আসামি করা হবে না। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news