বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার ডা: এম হাবিল বাঙালি-কে সভাপতি ও সাগর আহম্মেদ (হারিছ ভূঞা) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ডাক্তারবাড়ি বেঙ্গল অডিটোরিয়ামে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড মো. শামসুদ্দিন। 

সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি কমরেড ডা. এনামুল হক ইদ্রিছ ও সভাপতি মন্ডলির সদস্য কমরেড সেলিম উদ্দিন খান। 

  • Related Posts

    কুলিয়ারচরে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
    • April 3, 2026

    মোঃ নাঈমুজ্জামান নাঈমকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকারের প্রণোদনা কর্মসূচি। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    জুয়া-মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
    • April 2, 2026

    নিজস্ব প্রতিবেদকমাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মহসিন রানা, যিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news