জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা

জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা

নাজির আহমেদ আল-আমিন :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা জানাতে ভৈরবের কালিপুর গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(২২ মার্চ) রবিবার ঈদুল ফিতরের পরের দিন সকালে কালিপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা উন্নয়ন পরিষদ, কালিপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা এবং ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উন্নয়ন পরিষদ, কালিপুরের সভাপতি হাফিজুর রহমান হিরু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোবারক মিয়া, হাজী আঃ হক, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া, ভৈরব মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান, শিক্ষাবিদ জিল্লুর রহমান মাস্টার, দলিল লেখক আঃ জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লাল একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান আইনজীবী। তাঁর নেতৃত্বে আইনজীবী সমিতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে আরও সহায়তা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তার এই কৃতিত্বে ভৈরবে সুনাম নিয়ে এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ শাহিন বলেন, অ্যাডভোকেট বিল্লালের মতো দক্ষ নেতৃত্ব আইনজীবী সমাজকে আরও শক্তিশালী করবে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া তিনি ভৈরবসহ কালিপুর বাসীর গর্ব। আমরা উনার সর্বাধিক মঙ্গল কামনা করি।

সংবর্ধিত ব্যক্তি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লাল তার বক্তব্যে বলেন, আমাকে যে সম্মান জানানো হয়েছে, তা আমার জন্য অনুপ্রেরণা। আমি আইনজীবী সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া কালিপুরসহ ভৈরবের জন্য কিছু করতে চেষ্টা করবো। তিনি কালিপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি নিবেদন করেন শিক্ষা উন্নয়ন পরিষদ, কালিপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন (মতি)।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ​ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক
    • March 22, 2026

    ভৈরব প্রতিনিধি ​কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ২টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান

    ভৈরবে মাদক সেবন নিয়ে একই বংশের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
    • March 22, 2026

    ভৈরব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে মাদক সেবনকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার শ্রীনগর গ্রামে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news