রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবর অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করক হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কাটাখালী থানার পূর্ব বাতান এলাকার অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় সিরাপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি স্মার্টফোন ও একটি হাসুয়া সহ তাদের গ্রেপ্তার করা হয় ।
রোববার সকাল ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, চারঘাট থানার চর মুক্তারপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. হৃদয় হোসেন (২৩), চারঘাট চৌমুহনী এলাকার মতিউর ইসলামের ছেলে মো. রাহুল মিয়া (১৯) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সহযোগিতায় গ্রেপ্তার চারঘাট চৌমুহনী এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মো. সজল মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে বিজিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য আভিযানিক দল পূর্ব বাতান এলাকার খয়ের বাগানের ভেতরে অবস্থান করেন পরে কয়েকজন মাদক ব্যবসায়ী নদীপথে সীমানা অতিক্রম করে ইঞ্জিনচালিত নৌকায় করে খয়ের বাগানের দিকে আসছে। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বিজিবি আরো জানায়, মাদক পাচারের মূল হোতা ও এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিলন ফাহতা (৩৫) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক তিন আসামি ও জব্দকৃত মালামাল কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।






