মোঃ নাঈমুজ্জামান নাঈম
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে কুলিয়ারচর উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে কুলিয়ারচর পৌর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার ।
পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ইউএনও।
ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার বলেন, ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে, এজন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর থানা উপ-পরিদর্শক (এসআই) মোসতাক আহমেদসহ পুলিশ ফোর্স এবং আনসার সদস্য।
দৃশ্যপট নিউজ /NA





