ভৈরবে মেঘনা নদীতে অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

ভৈরবে মেঘনা নদীতে অভিযান: কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

 

ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল ও দেড় হাজার মিটার চায়না দুয়ারি রিং জাল জব্দ করে নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগের উপ-সচিব সাইদা আক্তার পরাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, এসআই কুদ্দুসসহ ভৈরব নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন কেউ যেন নিষিদ্ধ জাল ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা নদীর জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

উপ-সচিব সাইদা আক্তার পরাগ বলেন, “সরকার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। সারা দেশে ৩৮টি জেলায় এই ধরনের অভিযান চলমান রয়েছে। সেই হিসেবে কিশোরগঞ্জ ও ভৈরবেও এই অভিযান চলছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চার হাজার মিটার কারেন্ট জাল যার পরিমাণ ৪০০ ও ৩০ টি চায়না দুয়ারি রিং জাল যার দৈর্ঘ দেড় হাজার মিটার জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। নদীতে মা মাছ রক্ষার্থে সবার এগিয়ে আসতে হবেও বলে তিনি জানান।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news