দোকানের মালামাল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভৈরবের লিটন

ভৈরব প্রতিনিধি

দোকানের মালামাল আনতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের ভৈরবের লিটন চন্দ্র দাস (৪২) নামে এক ব্যক্তি।

(২৮ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৪টার সময় মালয়েশিয়ার জহুরবারু শহরের এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। তার পরিবারে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। সে গত ৩০ আগস্ট দেশে পরিবারের সাথে ছুটি কাটিয়ে  জীবিকার তাগিদে মালয়েশিয়ায় আবার

ফেরত যান। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে শোকে স্তৃব্ধ পুরো পরিবার।

নিহতের স্বজনরা জানান,পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে

জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহুরবারু শহরের মুদি দোকান চালাতেন। গত ২৮ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার সময় মুদি দোকানের মালামাল আনতে দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেই। এতে ঘটনায়স্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের চাচা ললিত চন্দ্র দাস জানান, আমার ভাইয়ের ছেলে লিটন চন্দ্র দাস মালেশিয়ায় মুদি দোকান চালাতেন। সে কিছুদিন আগে দেশে ছুটি কাটিয়ে আবার মালয়েশিয়া ফিরে যায়। প্রতিদিনের মতই সে দোকানের মালামাল আনতে দোকান থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। সে সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আমার ভাতিজার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এই ঘটনাটি অবগত ছিলাম না। আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই অবগত হয়েছি। পরিবারের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

  • Related Posts

    ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সাংবাদিকের মোবাইল ছিনতাই
    • April 3, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় সাংবাদিক আলি হায়দার এর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন

    ভৈরবে কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি করার চক্রের নারী পাচারকারী গ্রেপ্তার
    • April 1, 2026

    আফসার হোসেন তূর্জাকিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশের হাতে ধরা পড়েছে মানবপাচার চক্রের অন্যতম সদস্য শারমিন (২৫), যিনি ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news