মহাসড়ক নিরাপত্তায় ৬ হাজার নতুন জনবল ও আধুনিক যানবাহনের প্রস্তাব: ভৈরবে ডিআইজি ইমতিয়াজ আহমেদ

নাজির আহমেদ আল-আমিন
দেশের মহাসড়কগুলোতে ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা হ্রাস এবং সার্বিক নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত ৬ হাজার জনবল নিয়োগ ও আধুনিক যানবাহন সংযোজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

সোমবার (৬ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় ৮ হাজার ৮০০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন মাত্র আড়াই হাজার হাইওয়ে পুলিশ সদস্য, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে বিশাল এই সড়ক নেটওয়ার্কে কার্যকর নজরদারি ও দ্রুত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই জনবল ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ডিআইজি ইমতিয়াজ আহমেদ আরও বলেন, “মহাসড়ক দেশের অর্থনীতির লাইফলাইন। নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে তা সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করছি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”

মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি ফিডার রোড বা অনিয়ন্ত্রিত সংযোগ সড়ক সীমিত করে পরিকল্পিত সার্ভিস লেন চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করার মাধ্যমে মহাসড়কে থ্রি-হুইলার বা সিএনজি চলাচল স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও মত দেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ, ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ডিআইজি ভৈরব হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৃশ্যপট নিউজ/ NA

  • Related Posts

    ভৈরবে ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন কর্মসূচি শুরু
    • April 6, 2026

    নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে সরকারি উদ্যোগে স্কুল ফিডিং (টিফিন) কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ভৈরব বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

    ভৈরবে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
    • April 5, 2026

    নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news