ভৈরবে মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ভৈরব উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদ এর অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এ সময় সংগঠনের পরিচিতি ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা মাধ্যমিক সহকারী শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার আদায় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল হক ও মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

শিক্ষা অঙ্গনের অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলতাফ হোসেন, ডা. এ.জেড.এম ফরহাদ, সরকারি হাজী আসমত কলেজের প্রভাষক ও কবি মোঃ বরকত উল্লাহ পাঠান, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ পিয়ার হোসেন। ভৈরব উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ এনায়েত উল্লাহ ও মোঃ ফখরুল হাসান। সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুর রহমান মুরাদ ও কামরুল হাসান পলাশ।

শেষে সমাপনী বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথিবৃন্দ ও শিক্ষকরা ইফতার মাহফিলে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষকদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই: নির্ধারিত সময়ে অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
    • March 1, 2026

    নাজির আহমেদ আল-আমিন  পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে সব সরকারি অফিস কার্যক্রম শুরুর কথা থাকলেও কিশোরগঞ্জের ভৈরব উপজেলা চত্বরে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত সময়

    ভৈরব বাজারে নিত্যপণ্যের দরদাম পর্যবেক্ষণে প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম
    • February 27, 2026

    নাজির আহমেদ আল-আমিননিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরেজমিনে কিশোরগঞ্জের ভৈরবে বাজার পরিদর্শন করেছেন বাণিজ্য শিল্প পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম।(২৭ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে পরিদর্শনকালে তিনি ভৈরব বাজারের

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news