ভৈরব ৩ রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি রেস্টুরেন্টসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিজুল হক। 

আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে আম্মাজান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, ভেনিস বাংলা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং আলগীর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলোর রান্নাঘর ও খাবার সংরক্ষণস্থলে অপরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অনিরাপদ পরিবেশের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়সহ প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিজুল হক বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই নিয়মিত অভিযান। অভিযানে তিনটি রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার রক্ষায় মূল্য তালিকা না থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করলে বা মূল্যতালিকা প্রদর্শন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এছাড়া ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও বাজার মনিটরিং জোরদার করা হবে।

অভিযানকালে পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাছিমা, ভৈরব থানা পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করে।

দৃশ্যপট নিউজ / NA

  • Related Posts

    ভৈরবে জুতার সোল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় দুই কোটি টাকা
    • February 23, 2026

    নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শুম্ভপুর এলাকায় সালাম পাদুকা মার্কেটসংলগ্ন রেনু প্লাস্টিক নামের জুতার সোল তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার কাঁচামাল ও উৎপাদিত

    ভৈরবে জুতার সোল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় দুই কোটি টাকা
    • February 23, 2026

    ভৈরব প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শুম্ভপুর এলাকায় সালাম পাদুকা মার্কেটসংলগ্ন রেনু প্লাস্টিক নামের জুতার সোল তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার কাঁচামাল ও উৎপাদিত

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news