পাকুন্দিয়া সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টান্ন প্রস্তুত, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়ার এসিল্যান্ড রিফাত জাহান।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন, ২০১৪ এর আওতায় একটি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ভোক্তার অধিকার ক্ষুণ্নকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।






Leave a Reply